News Bangla 24 BD | শৈলকুপায় এবার তুচ্ছ ঘটনাকে ঘিরে মুদি দোকানিকে পিটিয়ে হত্যা! - News Bangla 24 BD
News Head
 গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫ দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’ ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী তিন দফা দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় রোববার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

শৈলকুপায় এবার তুচ্ছ ঘটনাকে ঘিরে মুদি দোকানিকে পিটিয়ে হত্যা!


ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোয়াদ আলী (৪৫) নামের এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিবেশীরা। রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত জোয়াদ আলী ওই গ্রামের দলিল উদ্দিনের ছেলে। স্থানীয় জানায়, জোয়াদ আলী বাড়ির সামনে এক দোকানে ব্যবসা করে। শনিবার রাতে কে বা কারা তার দোকানের সামনে মলত্যাগ করে। সকালে দোকান খুলতে এসে দেখে শোরগোল শুরু করে। সেময় প্রতিবেশী হায়দারের সাথে তার বাকি-বিতন্ডা হয়। এরই একপর্যায়ে হায়দার ও তার লোকজন জোয়াদ আলীকে মারধর করে। এসময় সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এর সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ