হরিণাকুন্ডুতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের,গ্রেফতার নেই
ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রোববার রাতে ফুলছদ্দিন (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তি উপজেলার রঘুনাথপুর গ্রামের শরাফত আলীর ছেলে। ভুক্তভোগী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। মামলায় ওই স্কুল ছাত্রীর বাবা জানান, গত ২০ এপ্রিল দুপুরে তার মেয়ে পাড়ায় দুধ আনতে যাওয়ার পথে ওই গ্রামের বুমারখালের ধারে পৌছলে আসামি তাকে ধরে খালের মধ্যে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। বিষয়টি লোক-লজ্জার ভয়ে তার মেয়ে পরিবারের কাউকে জানায়নি। আমি এলাকার মানুষের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে ওই আসামীর সাথে কথা বললে সে কাউকে না বলার জন্য আমাকে হুমকী দেয়। আসামি এলাকার প্রভাবশালী হওয়ায় তারা বিষয়টি মিমাংশার জন্য আমাকে নানাভাবে চাপসৃষ্টি করছে। মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) এনামুল হক বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মামলা দায়ের করেছেন। দ্রুত আসামীকে গ্রেপ্তার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী
তিন দফা দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় রোববার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
গাজীপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু 