সাদাকাতুল ফিতরা সর্বোচ্চ ২২০০ ও সর্বনিম্ন ৭০ টাকা
এবছর সাদাকাতুল ফিতর বা ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা এবং সর্বনিম্ন ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
সভায় জানানো হয়, ইসলামি শরিয়াহ মতে আটা, যব, গম, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনোও একটি দিয়ে ফিতরা প্রদান করা যায়। আটা দিয়ে ফিতরা আদায় করলে অর্ধ সা’বা এক কেজি ৬শ’ ৫০ গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য ৭০ টাকা প্রদান করতে হবে। যব দিয়ে আদায় করলে এক সা’বা তিন কেজি ৩ শ’ গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য ২৭০ টাকা, গম দ্বারা আদায় করলে অর্ধ সা’বা এক কেজি ৬শ’ ৫০ গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য ৭০ টাকা, কিশমিশ দ্বারা আদায় করলে এক সা’বা তিন কেজি ৩শ’ গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য এক হাজার ৫শ’ টাকা, খেজুর দ্বারা আদায় করলে এক সা’বা তিন কেজি ৩শ’ গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য এক হাজার ৬শ’ পঞ্চাশ টাকা, পনির দ্বারা আদায় করলে এক সা’বা তিন কেজি ৩শ’ গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য দুই হাজার ২শ’ টাকা ফিতরা দিতে হবে।

আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী?
কঠিন রোগ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন
হিল্লা বিয়ে শরিয়তের অপব্যবহার ও কবিরা গুনাহ: মিজানুর রহমান আজহারী
হজ পালন শেষে সৌদি আরব থেকে শেষে ফিরলেন ৫২৪৯১ হাজি
ইনসাফভিত্তিক সমাজ গঠনের তাগিদ
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
আগামীকাল পবিত্র লাইলাতুল কদর
জুমাতুল বিদার তাৎপর্য 