News Bangla 24 BD | মহেশপুরে ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ইউপি মেম্বর নিহত - News Bangla 24 BD
News Head
 গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫ দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’ ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী তিন দফা দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় রোববার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

মহেশপুরে ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ইউপি মেম্বর নিহত


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একজন ইউপি মেম্বর ও সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী নিহত হয়েছেন। মহেশপুরের ভালাইপুর সাহেববাড়ি নামক স্থানে রোববার সকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজমপুর ইউনিয়নের মেম্বর লুৎফর রহমান (৬২) ও মহেশপুর উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী আব্দুল কুদ্দুস (৫৯) নিহত হন। নিহত ইউপি মেম্বর লুৎফর রহমান আলামপুর গ্রামের মৃত নিয়ত আলীর ছেলে। নিহত সমাজসেবা কর্মী আব্দুল কুদ্দুস কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর গ্রামের মৃত আনারউদ্দীনের ছেলে। তিনি অল্পদিনের মধ্যে অবসরে যেতেন বলে জানা গেছে। মহেশপুর থানার ওসি মোরশেদ হোসেন খান জানান, ইউপি মেম্বর লুৎফর রহমান ও আব্দুল কুদ্দুস রোববার সকাল ১০টার দিকে মটরসাইকেলযোগে মহেশপুরের উদ্দেশ্যে রওনা দেন। তারা মহেশপুরের ভালাইপুর ব্রীজ পার হয়ে সাহেব বাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউপি সদস্য লুৎফর রহমান ঘটনাস্থলে নিহত হন। আব্দুল কুদ্দুকে মুমুর্ষ অবস্থায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপরে মৃত্যুবরণ করেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি আকট করেছে। মহেশপুর থানায় এ ব্যাপারে মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ