News Bangla 24 BD | পার্বতীপুরে জাতীয় পার্টির খাদ্য বিতরণ - News Bangla 24 BD
News Head
 গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫ দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’ ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী তিন দফা দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় রোববার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

পার্বতীপুরে জাতীয় পার্টির খাদ্য বিতরণ


আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে করোনায় প্রভাবে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আব্দুল গফুর। তিনি গত নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
সোমবার সকাল ১০টায় চন্ডিপুর ইউনিয়ন ও হাবড়া ইউনিয়নের ফুলের ঘাট এলাকায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন জাতীয় পাটির এই নেতা। এসময় প্রতি প্যাকেটে চাল, আলুসহ অন্যান্য সামগ্রী দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মালেক, রেল জাতীয় শ্রমিক পার্টি সভাপতি আব্দুর রাজ্জাক, হাবড়া ইউনিয়ানের আব্দুল গনী এবং ছাত্র সমাজের আহবায়ক জীবন কুমার পালসহ অন্যান্যরা।
কাজী আব্দুল গফুর বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর নির্দেশে নিজ তহবিল থেকে তার এলাকায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ