News Bangla 24 BD | ঝিনাইদহে ৪ শতাধিক অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ - News Bangla 24 BD
News Head
 চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৪৩ জনের মৃত্যু সীমান্ত অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতিতে একমত বিজিবি-বিএসএফ বাংলাদেশের মেধাবীরা সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছেন মেধাবীদের দেশে কাজে লাগাতে চেষ্টা করছে সরকার: তাহসিনা রুশদীর লুনা এমপি বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রীকে ‘মাই ট্রি’ অ্যাপ উপহার দিতে চায় ‘আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন’ গাজীপুরের শ্রীপুরে ‌‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত একসঙ্গে কাজ করলে বিশ্বে বড় শক্তি হবে বাংলাদেশ-ভারত: নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী হবু বউ ব্রাজিল ভক্ত, ভেঙে গেল বিয়ে! হিল্লা বিয়ে শরিয়তের অপব্যবহার ও কবিরা গুনাহ: মিজানুর রহমান আজহারী শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি

ঝিনাইদহে ৪ শতাধিক অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে পড়া অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে হরিণাকুন্ডুর রঘুনাথপুর গ্রামের ৪ শতাধিক পরিবারে মাঝে শের আলী অটিষ্টিট ও প্রতিবন্ধী বিদ্যালয়ের এ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল। এসময় আরও উপস্থিত ছিলেন, প্রভাষক মোশারফ হোসেন, মোস্তাফিজুর রহমান টুটুল, খুরশিদ আনোয়ার রণ মিয়া, ডাক্তার রায়হান উদ্দিন, মোদাচ্ছের হাসান মিঠু, হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর সহ-সভাপতি মাহমুদ আল সাগর, মোহাম্মদ জাহিদ হাসান। এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, আলু, তেল, চিনি সেমাই ও শাড়ী তুলে দেওয়া হয়। এ খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অসহায় মানুষ গুলো। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, রঘুনাথপুর গ্রামের গরীব দুঃখী মানুষের পাশে শের আলীর পরিবার সব সময় আছে। গরীব দুঃখী মানুষের দুঃখ দুর্দশার কথা অতি প্রকাল থেকে ভেবে আসছেন এই শের আলীর পরিবার। আপনারা সবাই শের আলীর পরিবারের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে তার তারা আরও বেশি দান-খয়রাত করতে পারেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ