News Bangla 24 BD | বাংলাদেশের মেধাবীরা সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছেন মেধাবীদের দেশে কাজে লাগাতে চেষ্টা করছে সরকার: তাহসিনা রুশদীর লুনা এমপি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের মেধাবীরা সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছেন মেধাবীদের দেশে কাজে লাগাতে চেষ্টা করছে সরকার: তাহসিনা রুশদীর লুনা এমপি


সিলেট প্রতিনিধি:: সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বাংলাদেশের মেধা পাচার হয়ে যাচ্ছে। মেধাবীরা সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছেন। তিনি বলেন, আমাদের দেশে অনেক সীমাবদ্ধতা রয়েছে। মেধাবীদের দেশে কাজে লাগাতে চেষ্টা করছে সরকার। সবার অন্তরে দেশপ্রেম রেখে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে।
এমপি বলেন, তারেক রহমানের সরকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছেন। পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি করতেও কাজ করছে। আমাদের শিক্ষকদের আরও যত্নশীল ও মনোযোগী হয়ে শিক্ষার্থীদের পাঠদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া।
প্রতিযোগীতায় ১ম হয়ে পুরস্কার জিতে নেন একলিমিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, ২য় হয় দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, ৩য় হয় রামসুন্দর সরকারি উচ্চ বিদ্যালয়। এর আগে সকালে ওসমানী নগর উপজেলায় একই প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করেন এমপি তাহসিনা রুশদীর লুনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ