News Bangla 24 BD | ঝিনাইদহে অভ্যন্তরীন বোরো চাল সংগ্রহ অভিযান শুরু - News Bangla 24 BD
News Head
 চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৪৩ জনের মৃত্যু সীমান্ত অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতিতে একমত বিজিবি-বিএসএফ বাংলাদেশের মেধাবীরা সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছেন মেধাবীদের দেশে কাজে লাগাতে চেষ্টা করছে সরকার: তাহসিনা রুশদীর লুনা এমপি বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রীকে ‘মাই ট্রি’ অ্যাপ উপহার দিতে চায় ‘আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন’ গাজীপুরের শ্রীপুরে ‌‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত একসঙ্গে কাজ করলে বিশ্বে বড় শক্তি হবে বাংলাদেশ-ভারত: নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী হবু বউ ব্রাজিল ভক্ত, ভেঙে গেল বিয়ে! হিল্লা বিয়ে শরিয়তের অপব্যবহার ও কবিরা গুনাহ: মিজানুর রহমান আজহারী শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি

ঝিনাইদহে অভ্যন্তরীন বোরো চাল সংগ্রহ অভিযান শুরু


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে শুরু হয়েছে অভ্যন্তরীন বোরো চাল সংগ্রহ অভিযান। বুধবার সকালে সদর খাদ্যগুদামে এ চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেখ আনোয়ারুল করিম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়জ্জেম হোসেন, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমান, কারিগরি খাদ্য পরিদর্শক জিন্নাত জাহান, হাটগোপালপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা। জেলা খাদ্য কর্মকর্তা সেখ আনোয়ারুল করিম জানান, এ বছর জেলার ৬ উপজেলায় নিবন্ধিত সাড়ে ৪’শ মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ১৭ হাজার ৬’শ ২২ মেট্টিক টন চাল সংগ্রহ করা হবে। এ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ