বকেয়া বেতনের দাবিতে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল অবরুদ্ধ
ঝিনাইদহঃ
বকেয়া এরিয়া বিল ও বেতন সহ বোনাসের দাবিতে কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কে অবরুদ্ধ করেছে কারখানার শ্রমিকরা।
বুধবার সকাল ৮ টায় মিলের কারখানা গেটে শ্রমিকরা ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল কবীরকে প্রায় ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন।
এরপর এমডি বিল প্রদানের ব্যাবস্থা করার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সদস্য ও কারখানা শ্রমিক বাবুল আক্তার জানান, ২০১৫ সালের জুলাই মাস থেকে অদ্যবধী জাতীয় মুজুরী কমিশনের ঘোষিত এরিয়া বিলের টাকা তারা আজো পায়নি। বার বার হেড অফিসে যোগাযোগ করেও কোন সুরাহা হয়নি। এ ছাড়াও গত দুই মাসের বেতন ঈদ বোনাস এখনও পরিশোধ করেনি মিল কর্তৃপক্ষ। সাধারন শ্রমিক কর্মচারিরা বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। তাই বাধ্য হয়ে কারখানার শ্রমিকরা এমডিকে অবরোধ করে তাদের দাবীর কথা জানান। অবরোধকালে আরো উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফজের আলী ও মশিয়ার রহমান সহ ইউনিয়নের অন্নান্য নেতৃবৃন্দ। এ বিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল কবীর শ্রমিকদের অবরোধের কথা অস্বিকার করে বলেন, বকেয়া টাকার দাবীতে সকালে কারখানার শ্রমিকরা তার কাছে এসেছিল। কিন্তু বর্তমানে মিলের ফান্ডে এখন টাকা সংকট। মিলের চিনি বিক্রির পর শ্রমিকদের বিল দেওয়ার আশ্বাস দিলে তারা চলে যান বলে জানান তিনি।

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 