ডা: আব্দুর রকিব খান হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহঃ
খুলনায় ডা: আব্দুর রকিব খান হত্যার প্রতিবাদ ও দোষিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার দুপুরে সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: রাশেদ আল মামুন, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা. আয়ুব আলী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ চিকিৎসক, সেবিকা ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। এসময় বক্তারা, ডা: আব্দুর রকিব খান হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর, চিকিৎসক সুরক্ষা আইন ও হত্যা সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 