News Bangla 24 BD | গাজীপুরে কাবিখা’র গমসহ আটক - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

গাজীপুরে শনিবার রাতে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর সরকারি ১৭ টন গমসহ দুজনকে আটক করেছে র‌্যাব। এ বিষয়ে বাসন থানায় র‌্যাব-১-এর সদস্য ডিএডি মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
বাসন থানার ওসি রফিকুল ইসলাম জানান, নাওজোড় এলাকায় একটি ট্রাক থেকে ৩৪০ বস্তা গম জব্দ এবং এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন বাসন থানার ভাওয়াল কলেজ সংলগ্ন নুর ইসলাম সরকারের বাড়ির ভাড়াটিয়া শফিকুল ইসলাম ওরফে লিটন (৪০) এবং টাঙ্গাইল ভূয়াপুরের চর কয়ড়া গ্রামের আঃ রহিমের ছেলে হাফিজুর রহমান (১৮)। প্রথম জন গাড়ির চালক এবং অপরজন তার সহকারী। মামলার চার আসামির মধ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউপির ২ নম্বর সদস্য দেলোয়ার হোসেন এবং মোক্তারপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোফজ্জল হোসেন রয়েছেন।
র‌্যাব-১ এর গাজীপুরের কো¤পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার সকালে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় র‌্যাবের নিয়মিত তল্লাশীর সময় গোপন খবরের ভিত্তিতে কালীগঞ্জ খাদ্য গুদাম থেকে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির গম কালোবাজারে বিক্রির জন্য একটি চক্র ট্রাকে করে টাঙ্গাইলে পাঠানো হচ্ছে। এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাওজোর বাইপাস মোড়ে মেসার্স আউসি ফিলিং স্টেশনের সামনে চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ট্রাকে থাকা ৩৪০ বস্তায় ১৭ টন সরকারি গম জব্দ করা হয়। ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ