মহেশপুরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ দুই ডাকাত আটক
ঝিনাইদহঃ
চুয়াডাঙ্গার জীবননগরে আন্তঃজেলা ডাকাত দলের দুই শীর্ষ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোয়ালহুদা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকরা হলেন মাদারীপুর জেলার খবির সরদার (৫৫) এবং মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামের জনি শেখ (৩০)। বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে জীবননগর থানায় একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল বলেন, জীবননগর উপজেলায় বিভিন্ন সময়ে ডাকাতির ঘটনা ঘটে আসছিল। সেসব ঘটনার সূত্র ধরে কাজ করছিলেন পুলিশ সদস্যরা। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুরের গোয়ালহুদা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতদলের দুই সদস্যকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতি করা ভাগের তিন হাজার নগদ টাকা জব্দ করা হয়।

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 