গাজীপুরে অপহৃত দুই শিশু উদ্ধার, গ্রেপ্তার-২
গাজীপুরে অপহৃত দুই শিশুকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশন এলকার সালনাস্থ পলাশটেকের মিল্টন মাসুদ (৩৫) এবং একই এলাকার আকাশ (২৮)।
মুন্সীগঞ্জের গজারিয়া থানার আলিপুরা গ্রামের মোঃ মজিবুর রহমান বাদলের ছেলে রিয়াদ হাসান পারভেজ (১২) ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়াইয়া গ্রামের মোসলেম উদ্দিন খান এর ছেলে হাসিবুল হাসান অভি (১০)। অপহৃত শিশুদের পরিবার গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম বিলাসপুর এলাকায় পাশাপাশি বাড়িতে বসবাস করে।
এজাহার সূত্রে জানা গেছে, অপহৃত ওই দুই শিশু একই ক্লাসে লেখাপড়া করে। তারা পরস্পরের বন্ধু এবং একই সাথে খেলাধুলা করে। মঙ্গলবার সকালে তারা ফল কিনতে বাসার পার্শ্ববর্তী জয়দেবপুর বাজারে যায়। এসময় শিশু পারভেজের বাবা গ্রেপ্তারকৃতদের কাছে টাকা পাবে এবং ওই টাক ফেরত দেয়ার প্রলোভ দেখিয়ে দুই শিশুকে কৌশলে অপহরণ করে তারা। পরে অপহরণকারী মিল্টন মাসুদ মোবাইল ফোনে মজিবুর রহমানের নিকট পারভেজ ও তার বন্ধুকে অপহরণের কথা জানিয়ে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এসময় মজিবুর বিষয়টি সদর থানা পুলিশকে জানান। পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী অবস্থান নিশ্চিত হয়ে গাজীপুর শহরের কালা শিকদারেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই দুই শিশুকে উদ্ধার এবং মিল্টন মাসুদকে আটক করে।
জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর ভূঞা জানান, গ্রেপ্তারকৃত মিল্টন মাসুদের স্বীকারোক্তি মতে ওই রাতে অভিযান চালিয়ে আকাশকে সালনা এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্ততারে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে মজিবুর রহমান বাদী হয়ে মামলা করেছেন।

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 