ভার্চুয়াল কোর্টের ৪০ বিচারক করোনায় আক্রান্ত
করোনা ভাইরাসজনিত উদ্ভুত পরিস্থিতিতে জনগণকে স্বল্প পরিসরে বিচার দিতে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চালু হয় ভার্চুয়াল কোর্ট। উচ্চ ও নিম্ন আদালতের বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণকে করোনা ভাইরাসের হাত থেকে সুরক্ষা দিতেই এই আদালত পদ্ধতি চালু হয়। কিন্তু এই ভার্চুয়াল কোর্ট পরিচালনা করতে গিয়ে এখন পর্যন্ত ৪০ জন বিচারক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন বিচারক। যিনি জেলা জজ পদমর্যাদার। আক্রান্তের হাত থেকে বাদ যাননি আইনজীবী ও আদালতে কর্মকর্তা ও কর্মচারীরা। এ সংখ্যা দুই শতাধিক।
শুক্রবার (৩ জুলাই) সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্ট থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়,গত এক সপ্তাহে বিচারকরা ১০ হাজার ৮৬৬টি জামিনের দরখাস্ত গ্রহণ করেন। এর মধ্যে জামিন পেয়েছেন ৪ হাজার ৯৬০ জন। এদিকে একই সময়ে ভার্চুয়াল আদালতের মাধ্যমে জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ৬০৮ জন। জামিনপ্রাপ্তদের মধ্য থেকে ৫৮৩ শিশুকে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 