টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর ফায়ার সার্ভিসের সামনে মাত্র ৮ শত টাকা রক্ষা গিয়ে ছিনতাইকারীর ছোরাকাঘাতে পথচারী ইয়াছিন মিয়া খুন হওয়া চাঞ্চল্যকর মামলা উদঘাটন করেছেন টঙ্গী পৃর্ব থানার এ এস আই রাজিব ও এস আই সালাম। থানাসূত্রে জানা যায়, টঙ্গী পৃর্ব থানার মামলা ইযাছিন হত্যা নং-৪(৬)২০২০ইং রজু হওয়ার পর নিহতের মোবাইল ফোনের সূত্র ধরে এস আই শাহীন মোল্যা ও সহযোগীরা মূল রহস্য উদঘাটন করে ঘটনায় জড়িত আসামী মেহেদী হাসান হিমেল (২২) কে গাছা এলাকা থেকে গ্রেফতার করেন।
পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদারতে প্রেরন করা হয়। আদালতে ১৬৪ ধারায় অন্যান্য আসামীদের নাম প্রকাশ করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে আসামী মেহেদী। সেই মোতাবেক খলিল মিয়া নামে আরও এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। ঘটনার বিবরনে জানা যায়, গত ০৭/০৬/২০২০ ইং তারিখে ইয়াছিন মিয়া (২৫) আশুরিয়া থেকে নরসিংদী যাওয়ার পথে টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় ছিনতাইকারীরা পথরোধ করে তার পকেটে থাকা ৮ শত টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে ছিনতাইকারী খলিল তার বুকে ছোরাকাঘাত করে পালিয়ে যায়। পরে এক রিকসাওয়ালা তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে এস আই শাহীন মোল্যা জানান, অচিরেই মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার করা হবে ও অভিযান অব্যাহত

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 