কাশিমপুরবাসীর অফুরন্ত ভালবাসা নিয়ে বিদায় নিলেন ওসি আকবর আলী খান
গাজীপুরের কাশিমপুর ছিল এক সময় মাদকের আস্তানা, সন্ত্রাসীদের রাজত্ব, মারামারি রাহাজানি ছিনতাই ছিল নিত্যদিনের ঘটনা। কাশিমপুর থানা হওয়ার পর আকবর আলী খান ওসি হিসাবে থানায় যোগদান করেন। থানায় যোগদানের পর থেকেই মাদক মুক্ত কাশিমপুর থানা ঘোষণা করেন।তিনি মাদক বিরুদ্ধী জিরো টলারেন্স নীতিতে কাজ করে কাসিমপুর থানাকে মাদক মুক্ত করেন। কাশিমপুর থানা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড,চাঁদাবাজি, ছিনতাইসহ সব অপকর্ম বন্ধ করেন। তিনি স্কুল ছাত্র-ছাত্রীসহ কাশমিপুরবাসীকে নিয়ে বিভিন্ন জন-সচতেনতামুলক কাজ করেছেন।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় ওসি আকবর আলি খান এমনই একজন মানুষ ছিলেন যে, তার ভেতরে কোন প্রকার হিংসা ও অহংকার ছিলনা, অনেকে বলেছেন আমরা থানায় গেলে সবসময়ই সুন্দর ভাবে আমাদের সমস্যা সমাধান করে দিয়েছেন। সবসময়ই হাসি মুখে কথা বলেছেন। ওসি আকবর আলি খান বদলী হওয়ায় আমরা আজ একজন অভিভাবককে হারাচ্ছি । আমরা ওসি আকবর আলী খানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
বিদায় সম্পর্কিত জানতে চাইলে ওসি আকবর আলী বলেন আমি যথাযথ চেষ্টা করেছি আমার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করার। কাশিমপুর বাসি আমাকে যে ভালোবাসা দিয়েছে আমি কাশিমপুর বাসীকে কোনদিন ভুলবো না ।

বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 