পূবাইলে ভ্রাম্যমান আদালত পরিচলনা, ৫০ হাজার টাকা জরিমানা
পরিবেশ দূষণের অভিযোগে গাজীপুর সিটির পুবাইলে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা অফিস গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মের্সাস হক এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
পুবাইলের মীরেরবাজার এলাকার স্থানীয় মানুষের অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ দূষণ রোধে রোববার ওই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মের্সাস হক এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানটি বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ন খাদ্য বস্তাবন্দীরত অবস্থায় দীর্ঘদিন ফেলে রেখে পঁচিয়ে মাছের খাদ্য হিসেবে বিক্রি করেন। তাদের এ কার্যক্রমে পুরো আবাসিক এলাকার পরিবেশ ময়লা-আবর্জনায় মারাত্মক হুমকির সম্মুখীন হয়। বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে সেই ময়লা জনজীবনে দুর্ভোগ বাড়ায়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ১৫ দিনের মধ্যে সমস্ত ময়লা স্থানান্তর করে নতুন শেড নির্মাণ করার নির্দেশ দিয়ে মুচলেকা নেয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিষা রানী কর্মকার উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম সরকারসহ ব্যাটালিয়ান আনসার সদস্য ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও পুবাইলের কলেরবাজার এলাকায় মাস্কবিহীন অবস্থায় মোটরসাইকেলে ভ্রমণরত ৩ জনকে দন্ডবিধি-১৮৬০ এর ২৬৯ ধারায় ৩ টি মামলায় ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং মাস্ক দেয়া হয় ।

পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা 