News Bangla 24 BD | পূবাইল কলেজ গেটে ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং - News Bangla 24 BD
News Head
 শিল্পকলায় উকিল মুন্সীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’ প্রদর্শনী বৃহস্পতিবার পরিবেশ গবেষণায় ‘জাতীয় পরিবেশ পদক’ পেল পাট গবেষণা ইনস্টিটিউট ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী প্রভা? ফরিদপুরের সংঘাতের পথ ছেড়ে শান্তির অঙ্গীকার, সালথায় অস্ত্র জমা দিলেন স্থানীয়রা জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আজ জাতীয় সংসদে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা আজ টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪

পূবাইল কলেজ গেটে ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং


জিয়াউল হক সরকার,পূবাইল: গাজীপুর পূবাইল কলেজ গেটে টংগী ভৈরব সড়ক পথের লেভেল ক্রসিং ঝুঁকিপূর্ণ। বছরকে-বছর ঝুকি নিয়ে চলছে গণপরিবহন-যানবাহন। বর্ষার মৌসুম আসলে রেল রাস্তার দু-পাশ ভেঙ্গে চুরে খানা খন্দকে আরও বেড়ে যায় ঝুঁকি। মাত্র ৭০/৮০ ফুট সড়ক পথের দু-লেন, এপার ওপার চার অংশে রাস্তার বেহাল দশা লেগেই আছে। সড়ক ও জনপথ বিভাগের লোকজন কিছু দিন পরপর যে মেরামত কাজ করে তা স্থায়ী হয় না। উভয় পাশের রাস্তা থেকে রেল অনেকটা নিচু, ফলে বৃষ্টি হলে দু-পাশ রাস্তা ভেঙ্গে খানা খন্দকে ট্রেন ও পরিবহনের চলাচলে ঝুঁকি বেড়ে যায়। টিকসই মেরামত করা হলে ট্রেন ও পরিবহন চলাচলে নিরাপদ হবে এবং সরকারের রাজ¦স্য অপচয় কমবে। স্থায়ী মেরামতের দৃষ্টি আকর্ষন করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ