News Bangla 24 BD | শ্রীপুরে পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান - News Bangla 24 BD
News Head
 শিল্পকলায় উকিল মুন্সীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’ প্রদর্শনী বৃহস্পতিবার পরিবেশ গবেষণায় ‘জাতীয় পরিবেশ পদক’ পেল পাট গবেষণা ইনস্টিটিউট ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী প্রভা? ফরিদপুরের সংঘাতের পথ ছেড়ে শান্তির অঙ্গীকার, সালথায় অস্ত্র জমা দিলেন স্থানীয়রা জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আজ জাতীয় সংসদে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা আজ টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪

শ্রীপুরে পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান


উপজেলা প্রশাসন, শ্রীপুর, গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন এর নেতৃত্বে বুধবার পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এর সার্বিক সহযোগিতায় গাজীপুর জেলার শ্রীপুর এলাকায় পরিবেশ দূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালতে তেলীহাটি ইউনিয়ন এর তালতলী মুরগির বাজার এলাকায় ইটের চুল্লি তৈরি করে বনের জ্বালানি কাঠ অবৈধভাবে ব্যবহার করে কয়লা তৈরীর ২৭ টি চুল্লি দ্বারা নির্গত ধোঁয়া দিয়ে আশেপাশের এলাকা দূষিত করায় চুল্লি গুলো ভেঙে কয়লা তৈরীর কারখানা গুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এছাড়া তেলিহাটি ইউনিয়নের একটি পুরনো ব্যাটারি থেকে সিসা তৈরীর অবৈধ কারখানাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং তাদের উৎপাদন কার্যক্রম সর্ম্পূণ রূপে বন্ধ কওে দেওয়া হয়। অভিযানের সময় ফ্যাক্টরি গুলোর মালিক-শ্রমিক কাউকে পাওয়া যায়নি।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন ও বন বিভাগের শ্রীপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জনাব মো: আনিসুল হক, বিট কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন শ্রীপুর উপজেলা পুলিশ এর সদস্যবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ