টঙ্গীর এরশাদনগর বিট পুলিশিং উদ্বোধন
রেজাউল কবির রাজিব, টঙ্গী : টঙ্গীর এরশাদনগর এলাকার আইনশৃঙ্খলা ও মাদক সন্ত্রাস চাঁদাবাজ নির্মুলের লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক টঙ্গী পূর্ব থানার অন্তর্গত গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ড এলাকায় ৭নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান বুধবার বিকেলে এসআই রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ৭নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ ইলতুৎ মিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ কমিশনার আশরাফুল আলম, সহকারী পুলিশ কমিশনার ক্রাইম শাহাদাত হোসেন, টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার শিরিন, যুবলীগ নেতা আব্দুল জলিল গাজী, ফজল করিম, আওয়ামীলীগ নেতা কামরুল হাসান দিপু, লাল মিয়া লালু, জাকির হোসেন, কামাল দেওয়ান, মহিলা আওয়ামীলীগ নেত্রী জহুরা বেগম, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ফিরোজ সর্দার, জুয়েল হোসেন জয়, রুমান দেওয়ান, শাহাজাদা সেলিম লিটন প্রমুখ।
আলোচনা সভা শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর এরশাদনগর এলাকার আইশৃঙ্খলা রক্ষার্থে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
ফরিদপুরের সংঘাতের পথ ছেড়ে শান্তির অঙ্গীকার, সালথায় অস্ত্র জমা দিলেন স্থানীয়রা
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী
জাতীয় সংসদে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা আজ
টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪
গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা
সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী 