News Bangla 24 BD | সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে কাপাসিয়ায় বিভিন্ন সংগঠন ও ব্যক্তির শোক - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে কাপাসিয়ায় বিভিন্ন সংগঠন ও ব্যক্তির শোক


নুরুল আমীন সিকদার, কাপাসিয়া : একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্য ও বর্ষীয়ান সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে কাপাসিয়ার বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শোক ও সমবেদনা প্রকাশ করেন।
গাজীপুর ৪ কাপাসিয়া আসন থেকে নির্বাচিত বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড মো আমানত হোসেন খান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, গাজীপুর প্রেসক্লাবে সাবেক সভাপতি অধ্যাপক এনামুল হক, স্বাধীনতা শিক্ষক পরিষদ গাজীপুর জেলার সাধারণ সম্পাদক শহীদুল্লাহ আজাদ, কাপাসিয়া শিক্ষক সমিতির সভাপতি আইন উদ্দিন।
গাজীপুর সাংবাদিক ইউনিয়ন, ঘাতক দালাল নিমূল কমিটি কাপাসিয়া শাখা, কাপাসিয়া ট্যুরিষ্ট এসোসিয়েশন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কাপাসিয়া শাখা, বঙ্গবন্ধু পরিষদ কাপাসিয়া শাখা, খেলাঘর কাপাসিয়া, বামনখোলা একতা সংঘ, মানবতার ঘর টোক, রাজিব হায়দার গণজাগরণ মঞ্চ কাপাসিশা, গাজীপুর ক্যাডেট একাডেমি, বেলাসী প্রগতি একাডেমি শোক ও সমবেদনা প্রকাশ করেন।
শুক্রবার রাত ৮ টার দিকে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস ও বার্ধক্য জনিত কারণে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাংবাদিক ও সাহিত্যিক। তিনি ১৯৪০ সালে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার একটি সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ