News Bangla 24 BD | জাতীয় বিশ্ববিদ্যালয়ে অটো পাসের দাবিতে মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি! ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অটো পাসের দাবিতে মানববন্ধন


অটোপাসের দাবিতে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে বিগত পরীক্ষার ফলের ভিত্তিতে বিভিন্ন কলেজের বিএ (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা এই দাবি জানান। মানববন্ধনে অংশ নেওয়া চুয়াডাঙ্গা সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী মো. রেজাউল করিম বলেন, তাদের পাঁচটি পরীক্ষা হওয়ার পর করোনাভাইরাস মহামারীর কারণে তাদের অন্য সব পরীক্ষা স্থগিত হয়ে যায়। আমরা ওই পাঁচটি বিষয়ের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে তার ভিত্তিতে ফল প্রকাশের দাবি জানাচ্ছি।
গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবার স্মারকলিপি দেন।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ বলেন, পরীক্ষা না দিয়ে অটোপ্রমোশনের কোনো সুযোগ নেই। অনুকূল পরিবেশ হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা হবে। তারপর ন্যূনতম সময়ের মধ্যে ফল দেওয়া হবে। শুধু পাঁচটি বিষয়ের ফল নিয়ে সার্টিফিকেধারী শিক্ষার্থীদের জীবনে এ সনদ কোনো কাজে আসবে না। না দেশে না বিদেশে।

এ বিভাগের অন্যান্য সংবাদ