News Bangla 24 BD | কালীগঞ্জে ১৯ কোটি টাকার রাস্তা উঠে গেল সাত দিনে - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কালীগঞ্জে ১৯ কোটি টাকার রাস্তা উঠে গেল সাত দিনে


ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ-ডাকবাংলা সড়কের ২৩ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে পিচ। ২৩ কিলোমিটার এ সড়ক নির্মাণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে সোমবার সকালে দেখা গেছে, ২৩ কিলোমিটার সড়কের মধ্যে ৪ কিলোমিটার রাস্তায় পিচ ঢালাই দেওয়া হয়েছে। ঢালাইয়ের পাঁচদিনের মাথায় কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর এলাকায় প্রায় আধাকিলোমিটার রাস্তার পিস ঢালাই উঠে যাচ্ছে, সরে যাচ্ছে খোয়া। স্থানীয়রা সড়কের পিচ-খোয়া হাত দিয়েই উঠিয়ে ফেলছে। জানা গেছে, পিএমপি প্রকল্পের অধীন ঝিনাইদহের ডাকবাংলা বাজার-কালীগঞ্জ সড়কের ২৩ কিলোমিটার মজবুতিসহ ওয়ারিংকোর্সের কাজ চলছে। খুলনার ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কাজটির প্রকৃত ঠিকাদার। তবে বাস্তবে কাজটি করছেন স্থানীয় ঠিকাদার মিজানুর রহমান মাসুম। এ সড়কটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা। এলাকাবাসী জানায়, পাঁচদিন আগে পিস ঢালাই দেওয়া হয়েছে নতুন এ সড়কটিতে। কিন্তু নি¤œমানের সামগ্রি দিয়ে কাজ করায় পিস ঢালাইয়ের পাঁচদিনের মাথায় উঠে যাচ্ছে পিস এবং সড়কটির মাঝে মাঝে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ ব্যাপারে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহম্মদ জিয়াউল হায়দারের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এরপর ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন সাড়া পাওয়া যায়নি তার।

এ বিভাগের অন্যান্য সংবাদ