গাজীপুরে কারখানা ও শুটিং স্পটে আগুন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে এমব্রয়ডারি কারখানা ও ঝাজর এলাকায় একটি শুটিং স্পটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার মেশিন ও মালামাল এবং শুটিং স্পটের দুটি কক্ষ, আসবাবপত্র ও গাছপালা পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. হাসিবুর রহমান জানান, গাজীপুর মহানগরের ঝাজর এলাকায় শনিবার সকালে জাহাঙ্গীর হোসেন অপুর শুটিং স্পটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্পটের পাশে থাকা তাজ পিভিসি পাইপ কারখানার শ্রমিকরা পানি ও অগ্নিনির্বপণ গ্যাস ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলে । আগুনে শুটিং স্পটের দুটি কক্ষ, আসবাবপত্র ও গাছপালা পুড়ে গেছে বলে তিনি শুনেছেন। আগুন লাগার কারণ জানাতে পারেনি তিনি।
অপরদিকে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মোরশেদুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে মহানগরের টঙ্গী আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকায় মো. নাঈমের ছয়তলা ভবনের নিচতলায় থাকা একটি এমব্রয়ডারি কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নেভায় । টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তার ধারণা। এতে কারখানার মেশিনপত্র, কাপড় ও সুতা পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকের দাবি।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 