News Bangla 24 BD | গাজীপুরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুলা ধ্বংস, সরঞ্জাম নিলামে - News Bangla 24 BD
News Head
 ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুলা ধ্বংস, সরঞ্জাম নিলামে


 গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির দুটি চুলা ধ্বংস করার পাশাপাশি সব সরঞ্জাম নিলামে বিক্রি করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত আরা জানান, উপজেলার রায়েদ এলাকায় মঙ্গলবার বিকেলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ইউএনও বলেন, শ্রীপুরের দুই ব্যক্তি কাপাসিয়ার ওই এলাকায় বড় বড় চুল্লি বানিয়ে কয়লা তৈরি করছিলেন। তারা অবৈধভাবে গাছ কেটে কয়লা বানাচ্ছিলেন। এই কয়লা তারা ব্যাটারির শিসা গলানোর কারখানায় বিক্রি করতেন। কয়লা তৈরির সময় এলাকার পরিবেশ দূষিত হচ্ছিল।
ভ্রাম্যামণ আদালতের বিচারে দুটি চুল্লি গুঁড়িয়ে দেওয়ার আদেশ হয়। চুল্লি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি সেখানে জমা করা গাছ, ইট ও অন্য মালপত্র নিলামে এক লাখ ২৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
তবে পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। বিকালে পুলিশ গেলে কয়লা তৈরির সঙ্গে জড়িতরা পালিয়ে যায় বলে জানান ইউএনও ইসমত আরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ