প্রচ্ছদ »
সারাদেশ
হরিনাকুন্ডুতে প্লাগ পরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু - News Bangla 24 BD
হরিনাকুন্ডুতে প্লাগ পরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আনজিরা(৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আনজিরা হরিনাকুন্ডু উপজেলার দৌলতপুর এলাকায় বসবাস করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আনজিরা দৌলতপুর গ্রামের আবু ছালের স্ত্রী দুই সন্তানের জননী। নিহতের ছেলে মিল্টন হোসেন জানান, রাতে তার মা ঘরে বিদ্যুৎ সংযোগে টুপিন প্লাগ পরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: মাহামুদ হাসান শাওন তাকে মৃত ঘোষণা করে। হরিনাকুন্ডু থানার উপ-পরিদর্শক বিশ্বজিৎ পাল জানান এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা 