গাজীপুরে চার মাংস বিক্রেতাকে জরিমানা
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের সনদ ছাড়া পশু জবাইসহ বিভিন্ন অনিয়মের অপরাধে চার মাংস বিক্রেতাকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ ইসমত আরা জানান, শুক্রবার ভোরে কাপাসিয়াসহ কয়েকটি বাজারে অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করা হয়।
ইউএনও বলেন, জবাই করার আগে পশুটি রোগাক্রান্ত কিনা, প্রাপ্তবয়স্ক কিনা, গর্ভবতী কিনা ইত্যাদি তথ্যসহ স্থানীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তার সনদ গ্রহণের বিধান রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা/প্রতিনিধির উপস্থিতিতে পশু জবাই করা, দোকানে মূল্য তালিকা টাঙানো, চামড়া ঝুলিয়ে রাখার আইন থাকলেও তাও অনেকেই মানছেন না।
বিভিন্ন অনিয়মের অপরাধে তরগাঁও, আমরাইদ ও কাপাসিয়া বাজার গিয়ে পশু জবাই আইন না মানায় চার মাংস বিক্রেতাকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
আমরাইদ বাজারের মাংস বিক্রেতা মো. আমিনুল ইসলাম ও আসাদ মিয়াকে চার হাজার টাকা, তরগাঁও এলাকার মাংস বিক্রেতা কামরুল ইসলামকে দুই হাজার আর কাপাসিয়া বাজারের এক মাংস বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।

টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪
গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা
ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন 