News Bangla 24 BD | ঢাকা থেকে উদ্ধার হওয়া বনরুই সাফারি পার্কে অবমুক্ত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঢাকা থেকে উদ্ধার হওয়া বনরুই সাফারি পার্কে অবমুক্ত


 ঢাকা থেকে উদ্ধার হওয়া বনরুই গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। এ নিয়ে চারটি বনরুই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।
শনিবার বিকেলে উদ্ধার হওয়া ওই বনরুইটি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা ওই পার্কে অবমুক্ত করেন।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জানান, ঢাকার খিলগাঁও থানার গোড়ান এলাকায় রিকশা চালকরা হঠাৎ বনরুটি দেখতে পায়। এসময় তারা ওই বনরুটি ধরে রিকশার গ্যারেজে আটকে রেখে খবর দেয়। খবর পেয়ে ওই গ্যারেজ থেকে বনরুইটি উদ্ধার করা হয়। পরে বিকেলে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বনরুইটি অবমুক্ত করা হয়েছে। এর আগে বিভিন্ন সময় আরও তিনটি বনরুই ওই পার্কে অবমুক্ত করা হয়।
তিনি আরও জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তার) আইন ২০১২ অনুযাই বনরুই ধরা, মারা, কেনা-বেচা, আয়ত্তে রাখা আইনত দন্ডনীয় অপরাধ।

এ বিভাগের অন্যান্য সংবাদ