News Bangla 24 BD | টঙ্গী ও উত্তরখানে দেশটাকে পরিষ্কার করি দিবস উদযাপন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গী ও উত্তরখানে দেশটাকে পরিষ্কার করি দিবস উদযাপন


গতকাল শনিবার সকালে রাজধানীর উত্তরখানে মানুষের জন্য ভালবাসা ফাউন্ডেশনের উদ্যোগে “দেশটাকে পরিষ্কার করি” দিবস উদযাপন করা হয়েছে। এই কর্মসূচীর উদ্বোধন করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস আলী এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ সিরাজুল হক। এতে প্রায় অর্ধশত সেচ্ছাসেবী অংশগ্রহণ করে।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। সামাজিক সংগঠন পরিবর্তন চাই এর আহব্বানে সাড়া দিয়ে মানুষের জন্য ভালবাসা ফাউন্ডেশন এতে অংশগ্রহণ করেন।

এ সময় সেচ্ছাসেবীগন রাস্তার দু-পাশের পড়ে থাকা খাবারের পেকেট, পলিথিন, সিগারেট এর টুকরাসহ যে সব ময়লা ডাস্টবিনে না ফেলে উন্মুক্ত স্থানে ফেলে সেগুলো নিয়ে নিদিষ্ট ডাস্টবিনে ফেলা এবং রাস্তার পথচারী ও দোকানদারদের মাঝে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। এতে ফাউন্ডেশনের সভাপতি বলেন, জনসাধারণ যদি যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা কমিয়ে আনা যায়, তবেই আমাদের বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে অন্যতম একটি সুন্দর দেশ।

এদিকে সকাল ১০টায় টঙ্গীতে পরিবর্তন চাই সংগঠনের উদ্যোগে “দেশটাকে পরিষ্কার করি” দিবস উদযাপন করা হয়েছে। এই কর্মসূচীর উদ্বোধন করেন শহর সমাজসেবা অফিসার এ.এফ.এম আমানুল্লাহ্, এসময় পরিবর্তন চাই, শহর সমাজ সেবা কার্যালয়, চাঁদের আলো প্রতিবন্ধী সংগঠন ও সিএসপিডির সদস্যরা উপস্থিত ছিলেন। এতে প্রায় অর্ধশত সেচ্ছাসেবী অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সেচ্ছাসেবীগন রাস্তার দু-পাশের পড়ে থাকা খাবারের পেকেট, পলিথিন, সিগারেট এর টুকরাসহ যে সব ময়লা ডাস্টবিনে না ফেলে উন্মুক্ত স্থানে ফেলে সেগুলো নিয়ে নিদিষ্ট ডাস্টবিনে ফেলা এবং রাস্তার পথচারী ও দোকানদারদের মাঝে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ