News Bangla 24 BD | গাজীপুরে বন্দীদের সাথে সাক্ষাতের দাবি স্বজনদের - News Bangla 24 BD
News Head
 শিল্পকলায় উকিল মুন্সীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’ প্রদর্শনী বৃহস্পতিবার পরিবেশ গবেষণায় ‘জাতীয় পরিবেশ পদক’ পেল পাট গবেষণা ইনস্টিটিউট ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী প্রভা? ফরিদপুরের সংঘাতের পথ ছেড়ে শান্তির অঙ্গীকার, সালথায় অস্ত্র জমা দিলেন স্থানীয়রা জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আজ জাতীয় সংসদে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা আজ টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪

গাজীপুরে বন্দীদের সাথে সাক্ষাতের দাবি স্বজনদের


মনির আহমেদ আকাশ : কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ সময় আপন মানুষের প্রিয় মুখটি না দেখে দীর্ঘ দিন যাবত হতাশা, উৎকন্ঠা ও বোবা কান্না নিয়ে জেল গেট থেকে ফিরে যাচ্ছে স্বজনেরা। ইচ্ছে হলে ঘর থেকে দু পা ফেলে খোলা আকাশ দেখা অথবা মনের ইচ্ছা পৃথিবীর বুকে মুক্ত বিচরণ এইতো স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতা পান না অনেকেই। বিশেষ করে বন্দী শালায় কাটে যাদের জীবন ধারা। কারাগারে লাল উচু দালানের ভিতরে কেমন আছেন বন্দী থাকা আপন জন গুলো। করোনা কালীন দীর্ঘ সময় আপন মানুষের মুখনা দেখে স্বামী, সন্তান, বৃদ্ধ মা বাবা স্বজনেরা চাপা কষ্ট নিয়ে বেঁচে আছে। তাই সরকারসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে স্বজনদের দাবী সামাজিক দূরত্ব বজায় রেখেবন্দী থাকা আপন মানুষগুলোর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। গাজীপুর জেল গেটে কথা হয় এমন একজন বৃদ্ধ মাতার প্রিয় সন্তানের মুখটি দেখার জন্য সুদূর খুলনা থেকে এসেনা দেখেই ফিরে যেতে হয়েছে। এরকম অসংখ্য স্বজনরা প্রতিদিনই বন্দী থাকা প্রিয় স্বজনদেরকে দেখার জন্য জেল গেটে অপেক্ষা করে। তাই সরকার দ্রুত সময়ের মধ্যে বন্দী থাকা আপনজন গুলোর সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা করবেন বলে আশা রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ