News Bangla 24 BD | ঝিনাইদহে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে প্রতরণাকারী গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 শিল্পকলায় উকিল মুন্সীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’ প্রদর্শনী বৃহস্পতিবার পরিবেশ গবেষণায় ‘জাতীয় পরিবেশ পদক’ পেল পাট গবেষণা ইনস্টিটিউট ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী প্রভা? ফরিদপুরের সংঘাতের পথ ছেড়ে শান্তির অঙ্গীকার, সালথায় অস্ত্র জমা দিলেন স্থানীয়রা জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আজ জাতীয় সংসদে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা আজ টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪

ঝিনাইদহে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে প্রতরণাকারী গ্রেফতার


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চুরামনকাঠি তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ০১ জন সদস্য মোঃ হোসেন আলী (২৪), পিতা- মোঃ সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মুন্সী, সাং-পাঁচ কাউনিয়া, থানা- শালীখা, জেলা-মাগুরাকে গ্রেফতার করা হয়। উক্ত আসামী মাননীয় প্রধানমন্ত্রীর পিএসও-১, জনাব মোঃ সালাউদ্দিন আহম্মেদ এর পরিচয় দিয়ে যশোর সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন বিপুল এর নিকট হতে প্রতারণার মাধ্যমে ৫০ হাজার টাকা নিয়ে নেয়। চক্রটি প্রধানমন্ত্রীর দপ্তরের নাম ভাংগিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর দখল হতে প্রতারণার কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল সেট সিম উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে যশোর সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন বিপুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ