News Bangla 24 BD | কোভিড রোগিদের অক্সিজেন সিলিন্ডার পরিবহণের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে গাড়ী প্রদাণ - News Bangla 24 BD
News Head
 শিল্পকলায় উকিল মুন্সীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’ প্রদর্শনী বৃহস্পতিবার পরিবেশ গবেষণায় ‘জাতীয় পরিবেশ পদক’ পেল পাট গবেষণা ইনস্টিটিউট ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী প্রভা? ফরিদপুরের সংঘাতের পথ ছেড়ে শান্তির অঙ্গীকার, সালথায় অস্ত্র জমা দিলেন স্থানীয়রা জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আজ জাতীয় সংসদে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা আজ টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪

কোভিড রোগিদের অক্সিজেন সিলিন্ডার পরিবহণের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে গাড়ী প্রদাণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর হাসপাতালের কোভিড রোগিদের অক্সিজেন সিলিন্ডার পরিবহণের জন্য গাড়ী প্রদাণ করা হয়েছে। জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার দুপুরে হাসপাতালের তত্বাবধায়কের হাতে গাড়ীর চাবি তুলে দেওয়া হয়। এর আগে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর হাসপাতালের তত্বাবধায়ক হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, তবিবুর রহমান লাবু, সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: জাকির হোসেন। এসময় বক্তারা, কোভিড নিয়ন্ত্রনে সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান। পরে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ১০ লাখ টাকা মুল্যের পিকআপ ভ্যানটি হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ