News Bangla 24 BD | ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন শনাক্ত ১৩৯৬,মৃত্যু ৩৩ - News Bangla 24 BD
News Head

২৪ ঘণ্টায় সারাদেশে নতুন শনাক্ত ১৩৯৬,মৃত্যু ৩৩


গত ২৪ ঘণ্টায় সারাদেশেনতুন করে আরো ১ হাজার ৩৯৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জন। ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৭৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

এ ছাড়া দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৩০৫ জন।

শুক্রবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৭৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৯৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪৯ জন সুস্থ হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ