News Bangla 24 BD | ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের জন্য চাল বরাদ্দ - News Bangla 24 BD
News Head

ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের জন্য চাল বরাদ্দ


ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের জন্য ১০ হাজার ৫৬৬.৮৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।

চলতি ২০২০-২১ অর্থবছরে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৩৬টি জেলার ১৫২টি উপজেলার ৫ লাখ ২৮ হাজার ৩৪২টি জেলে পরিবার এ সহায়তা পাবে। গত মৌসুমের তুলনায় এবার অতিরিক্ত আরো এক লাখ ২০ হাজার ২৬৩টি জেলে পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। প্রত্যেক পরিবার পাবে ২০ কেজি করে চাল।

আগামী ৩০ অক্টোবরের মধ্যে ভিজিএফ চাল উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ