ঝিনাইদহে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ
ঝিনাইদহঃ
‘নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করেন সদর থানা পুলিশ। এতে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম, সদর থানার ওসি মিজানুর রহমান, জোহান ড্রীম ভ্যালী পার্কের স্বত্তাধীকারী মোয়াজ্জেম হোসেন ও মসজিদের ইমাম, শিক্ষকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তারা, নারী ধর্ষন ও নির্যাতন বন্ধে সমাজের সর্বস্তরের মানুষকে কাজ করার আহ্বান জানান। জেলা পুলিশের আয়োজনে একই সময়ে জেলার ৬ উপজেলার বিভিন্ন স্থানে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 