স্বৈরাচাররা ক্ষমতাকে পেটভূক্ত করার জন্য ময়েজউদ্দিনকে হত্যা করেছে-মেহের আফরোজ চুমকি এম.পি
কালীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এম.পি বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করে নাই, তারা একটানা ২১ বছর এই স্বৈরাচাররা কখনো সামরিক শাসন জারি করে, কখনো গণতন্ত্রের লেবাস পড়ে তারা দেশ শাসন করেছে। স্বৈরাচাররা ক্ষমতাকে পেটভূক্ত করার জন্য ময়েজউদ্দিনকে হত্যা করে।
শনিবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব আয়োজিত ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ সেবক, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিনের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রেস ক্লাব কার্যালয়ে এ কথা বলেন।
চুমকি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যখন দলকে নেতৃত্ব দেওয়ার মত কোন স্থান ছিলনা। তখন ময়েজউদ্দিন তাঁর নিজ বাসায় বসে দিশেহারা দলকে নেতৃত্ব দিয়েছিল। ময়েজউদ্দিনকে হারিয়ে শুধু কালীগঞ্জ বা গাজীপুর নয়, পুরো দেশ হারিয়েছে একজন সত্যিকারের দেশ প্রেমিককে।
কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. আশরাফী মেহেদী হাসান, জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, কালীগঞ্জ পৌর আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা সাংবাদিক রফিক সরকার, রিয়াদ হোসাইন, যীনাত রহমান প্রমুখ। সহ শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মো. হাবীবুর রহমান। এ সময় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 