গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের দায়ে ৩ জনের কারাদন্ড
অবৈধ গ্যাস সংযোগ প্রদান ও ব্যবহারের দায়ে গাজীপুরে তিন জনকে কারাদন্ড ও দুইজনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। রোববার রাতে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসন সদর উপজেলার মনিপুর, খাসপাড়া, পিরোজালী ও গিলগাছিয়া এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত যৌথ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় প্রায় ৫ কিমি এলাকার এক হাজার বাসার ২৫০০ চুলার গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয় এবং দুই জনকে ৩৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক মোঃ সুরুজ আলম জানান, অবৈধ গ্যাস লাইন উচ্ছেদের নিয়মিত অংশ হিসেবে উক্ত এলাকাগুলিতে এ অভিযান পরিচালনা করা হয়। একই এলাকায় এর আগেও অভিযান পরিচালিত হয়েছিল। কিন্ত একটি প্রভাবশালী মহল রাতের আধারে আবারো অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করতে থাকে। খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ জেলা প্রশাসনের সহযোগিতায় রোববার ওই এলাকায় এ অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ গ্যাস সংযোগ প্রদান করার মূল হোতা মো. হারুন মিয়া(৩৫) কে ৬০ দিন, মো. জাহাঙ্গীর(৩১ কে ৪৫ দিন এবং মো. আতাউল্লাহ(৬৫) কে ২১ দিনের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া রানিজা বেগমকে ৩০ হাজার টাকা ও হাজেরা বেগমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম, উপ-ব্যবস্থাপক মির্জা শাহনেওয়াজ লতিফ, আব্দুল্লাহ হাসান আল মামুন, মোঃ মোশাররফ হোসেন, সহকারী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন চৌধুরী, মোঃ আব্দুর রাজ্জাক, বিক্রয় সহকারী আনোয়ার হোসেনসহ তিতাসের কর্মকর্তা, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 