News Bangla 24 BD | শৈলকুপায় ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের অনিয়ম: দুদকের অনুসন্ধান শুরু - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

শৈলকুপায় ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের অনিয়ম: দুদকের অনুসন্ধান শুরু


তারেক জাহিদ, ঝিনাইদহ-
ঝিনাইদহের শৈলকুপায় ‘জমি আছে ঘর নাই’ আশ্রয়ণ-২ প্রকল্পে ঘর নির্মাণে অনিয়ম প্রসঙ্গে ডিবিসি নিউজ সহ গণমাধ্যমে সংবাদ প্রকাশেরর পর সর্বোচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। আজ দুপুরে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয় থেকে ৩ সদস্যের টিমের শৈলকুপায় আসে। টানা ৩ ঘন্টারও বেশী সময় ধরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে কথা বলেন ও ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে এই বিশেষ প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগ ওঠা নানা প্রসঙ্গে খোঁজ-খবর করেন। শৈলকুপার কবিরপুর সহ ভেঙ্গে পড়া কয়েকটি উপকারভোগীর ঘর পরিদর্শন করেন। দুদকের ৩ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দুদকের ইনেস্পক্টর আখতারুজ্জামান । তিনি জানান, দুদকের উপ-পরিচালকের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। পরে বিস্তারিত জানাতে পারবেন। শৈলকুপায় এই ঘর নির্মাণ নিয়ে নানা অনিয়ম আর কেলেঙ্কারীর খবর টেলিভিশন চ্যানেল, পত্র-পত্রিকা সহ গণমাধ্যমগুলোতে প্রচার হয়। চলতি সপ্তাহে ঘরগুলো ৩৭জন উপকারভোগীর কাছে হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, কোথাও নির্মাণের সময়ই ধ্বসে পড়ছে দেয়াল আবার কোথায় ইট-বালিসহ নিম্নমানের সামগ্রী দেয়ার অভিযোগে বন্ধ করে দেয়া হয়েছিল কয়েকটি ঘরের। ফাজিলপুর, কবিরপুর,মনোহরপুর, সাহবাজপুর সহ কয়েকটি গ্রামে এই ঘর নির্মাণে অনিয়ম ধরা পড়ে। ইট,বালি-সিমেন্ট সহ নির্মাণ সামগ্রী নিন্মমানের বলে কথা ওঠে । এসব ঘর তদারকি করেন শৈলকুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। ঝিনাইদহের শৈলকুপায় চলতি অর্থ বছরে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ৪৪ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ৩৭টি ঘর নির্মাণ হয়েছে। প্রতিটি ঘর বাবদ বরাদ্দ ছিল ১লাখ ২০ হাজার টাকা ।

এ বিভাগের অন্যান্য সংবাদ