News Bangla 24 BD | হয় বিয়ে, না হয় আত্মহত্যা! - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

তারেক জাহিদ, ঝিনাইদহ-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক রাশেদ মন্ডল (৩০) এর বাড়িতে অনশনে বসেছে প্রেমিকা (১৮)। রাশেদ ঐ গ্রামের মৃত হিজাবদি মন্ডলের ছেলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাস্ট্র বিজ্ঞানে মাস্টার্স পাস করা রাসেল একটি এনজিওতে চাকুরী করতো বর্তমানে বেকার। এ ঘটনার পর থেকেই প্রেমিক রাশেদ পলাতক রয়েছে। উপজেলার গোলকনগর গ্রামের বাসিন্দা ওই মেয়েটি জানায়, প্রেমিকের বাড়ীর নিকট নানা বাড়ী হওয়ার সুবাদে আসা যাওয়ার পথে তার সাথে পরিচয়। ৩ বছর আগে রাসেলের সঙ্গে পরিচয় হয় মেয়েটির। এরপর ধীরে ধীরে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলেও রাসেল পরে বিয়েতে রাজী না হওয়ায় রবিবার প্রেমিক রাশেদের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের দাবী করলে পরিবারের সদস্যরা তাকে মারপিট করে। রাসেল এখন বিয়ে করতে রাজি না হওয়ায় অনশনে বসেছি। বিয়ে না করলে সে আত্মহত্যা করবে বলেও জানায়। এ ব্যাপারে প্রেমিক রাশেদকে বাড়িতে পাওয়া না গেলেও ঘটনার সত্যতা স্বীকার করে তার মা বেদানা বেগম বলেন, আমার ছেলের সঙ্গে মেয়েটির সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মেয়েটি পূর্বে বিবাহিত জানতে পেরে আমার ছেলে মেয়েটিকে ছেড়ে দিলেও মেয়েটি তাকে ছাড়ছে না। তিনি বলেন, বিয়ের দাবিতে রবিবার থেকে মেয়েটি আমার বাড়িতে অনশন করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ