News Bangla 24 BD | কালীগঞ্জে মাদরাসার পুকুরে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

কালীগঞ্জে মাদরাসার পুকুরে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ


 ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাধীন আড়পাড়া দারুল কোরআন হাফেজিয়া মাদরাসার পুকুরে ধরা পড়েছে দূর্লভ প্রজাতির একটি মাছ। মাদরাসার হাফেজ মাহফুজুর রহমান মঙ্গলবার দুপুরে মাদরাসার পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় দেশীয় মাছের সাথে এই মাছটি উঠে আসে। এরপর সংবাদ পেয়ে বিভিন্ন এলাকা থেকে উৎসুক শত শত জনতা এক নজর মাছটি দেখার জন্য ভিড় জমায়। মাছটির মাথার অংশ দেখেতে অনেকটা দেশীয় টেপা মাছের মতো এবং শৈল মাছের মতো লম্বা। মাছের সমস্ত শরীরে ডোরাকাটা দাগ ও সাদা-কালো ফোটায় পরিপূর্ণ। হাফেজ মাহফুজুর রহমান জানান, মাছ ধরার সময় এই অপরিচিত মাছটি আমার জালে ধরা পড়ে। আমি এ ধরনের মাছ আগে কখনো দেখিনি। এলাকার অনেক লোক মাছটি দেখতে আসছে কিন্তু কেউ এর আগে কখনো এ ধরনের মাছ দেখেছে বলে জানা যায়নি। এই মাছটি খুই শান্ত প্রকৃতির।

এ বিভাগের অন্যান্য সংবাদ