News Bangla 24 BD | শীতে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করতে হবে-প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি! ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শীতে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করতে হবে-প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসছে শীতে করোনা দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দেশের সব স্থল ও বিমান বন্দরে স্বাস্থ্য পরীক্ষা চালু করার পাশাপাশি কোয়ারেন্টাইন জোরদার করাতে হবে।

গণভবন থেকে রবিবার সকালে ভার্চুয়াল মাধ্যমে বঙ্গবন্ধু যুব দিবস উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এখন থেকে যারাই দেশের বাইরে থেকে আসবে তাদের কোয়ারেন্টাইনে রাখতে হবে। তাদের সবার করোনা টেস্ট করাতে হবে। বিমানবন্দর থেকে শুরু করে সব স্থল বন্দরে কেউ প্রবেশ করতে গেলেই চেক করতে হবে করোনা ভাইরাস নিয়ে কেউ দেশে ঢুকছে কিনা।

শেখ হাসিনা বলেন, করোনার প্রভাব সব দেশে আবারো ব্যাপক ভাবে দেখা দিচ্ছে। ইউরোপের অনেক দেশ লক-ডাউন দিচ্ছে। তাই আমাদের সবাইকেও এখন সুরক্ষিত থাকতে হবে। আমাদেরকেও এখন সজাগ থাকতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ