‘সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হবে’-জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে আরো সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সমবায় ভিত্তিক কার্যক্রমে অধিক গুরুত্ব প্রদান করতে হবে।
শনিবার ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের ব্যাপক ভূমিকা রয়েছে। দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সমবায় কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে।
তিনি বলেন, কৃষিভিত্তিক সমবায় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে করে চলেছে। কৃষির পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও সমবায় কার্যক্রমকে শক্তিশালী করতে হবে।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 