একটা গোষ্ঠী ইসলামকে রাজনীতির লাঠি হিসেবে ব্যবহার করছে- পরিকল্পনা মন্ত্রী
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলছেন, ইসলামের বিরুদ্ধে সরকার কোন কাজ করবে না। একটা গোষ্ঠী বাংলাদেশের শান্তি নষ্ট করার জন্য ইসলামকে রাজনীতির লাঠি হিসেবে ব্যবহার করছে। আমি আজকে এখানে উপস্থিত থাকা ইমামদের বলতে চাই-আপনারা ঐসব কথায় কান দিবেন না, ইসলামের অবমাননা হয় সরকার এমন কোন কাজ করবে না।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীব-বৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের মানুষকে সমান চোখে দেখেন। আমাদের উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিস্তৃত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য, সবার কল্যাণেই আমরা কাজ করে যাচ্ছি।
মন্ত্রী বলেন, যারা রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার হুমকি দিচ্ছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, জীবনমান উন্নয়ন ও জীব-বৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পরিচালক মো.আব্দুর রাজ্জাক, সুনামগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা.আশরাফুল হক, সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো.আবু ছিদ্দিকুর রহমান, ও মাও.নুরুউদ্দিন আহমদ প্রমুখ।

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী 