কালিয়াকৈরে অবৈধ করাত কল স্থাপনের অভিযোগ
জিল্লুর রহমান, কালিয়াকৈর : কালিয়াকৈরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যত্রতত্র গড়ে উঠছে অবৈধ করাত কল। এলাকার সংরক্ষিত বন থেকে গাছ কেটে এনে এসব করাতকলে বিক্রি করছে চোরাকারবারিরা। নিয়মিত কাঠ আসছে এবং তা চিরাইয়ের কাজ চলছে করাতকলে। বন উজাড় হওয়ার পেছনে এটাও অন্যতম কারণ বলে মনে করছেন স্থানীয়রা। করাতকল চালানোর জন্য সরকারের বন বিভাগ থেকে লাইসেন্স নেওয়ার কথা থাকলেও স্থানীয় করাতকলের মালিকরা সে নিয়ম মানছেন না। সংশিষ্ট বন কর্মকর্তাদের যোগ সাজশে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি বনভূমির পাশে অবৈধভাবে একের পর এক গড়ে উঠছে অবৈধ করাতকল। অনুসন্ধানে জানা যায়, উপজেলার কালিয়াকৈর রেঞ্জের অধীন বোয়ালী বিটে ২৫/৩০টি করাতকল রয়েছে। যার একটিরও লাইসেন্স নেই। সর্বশেষ চলতি সপ্তাহে উপজেলার বোয়ালী বিটের গোসাইবাড়ী এলাকায় সংরক্ষিত সরকারি বনভূমির কাছে অবৈধভাবে রাসেল এবং সব দুল নামের দুই ব্যক্তি করাতকল স্থাপন করে । নিয়মিত কাঠ চেরাই চলছে সেখানে। এলাকার বাসিন্দারা জানান, এই এলাকায় অনেক আগে থেকেই প্রভাবশালীরা সরকারের সংরক্ষিত বনের পাশে করাতকল স্থাপন করেছেন। তাদের কোনো ধরনের কাগজপত্র না থাকলেও সংশ্লিষ্ট বনকর্মকর্তাদের সহযোগিতায় অবৈধভাবে করাতকল চালিয়ে যাচ্ছেন। অবৈধ করাতকলগুলোর বিরুদ্ধে সরকারের সংশ্রিষ্ট বিভাগ কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় একের পর এক গড়ে উঠছে অবৈধ করাতকল। উজাড় হচ্ছে বনাঞ্চল। ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। লাইসেন্স ছাড়া নতুন করাতকল স্থাপনের বিষয়টি স্বীকার করে বোয়ালী বিট কর্মকর্তা মো. মাসুম বলেন, তিনিও চান অবৈধ করাতকল উচ্ছেদ ও নতুন করাত কল স্থাপন বন্ধ হোক। কিন্তু রাজনৈতিক চাপের কারণে তা সম্ভব হচ্ছে না। কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, এ ব্যাপারে দ্রুত অভিযান চালিয়ে অবৈধ করাতকল উচ্ছেদ ও মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 