News Bangla 24 BD | কালিয়াকৈরে আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণ শুনানি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কালিয়াকৈরে আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণ শুনানি


কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা প্রদান ২০০০ (লিগাল এইড) এর উপর প্রাতিষ্ঠানিক গণ শুনানি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মোসাম্মৎ তানিয়া শমী । এ সময় তিনি বলেন একজন মানুষ কিভাবে লিগাল এইড এর মাধ্যমে সরকারি খরচে আইনগত সহযোগিতা পেতে পারে সে সম্পর্কে বিস্তারিত খোলামেলা আলোচনা করেন। এসময় আরোও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের ধর্মীয় সম্পাদক দৈনিক দেশকাল পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি সাংবাদিক মীর সোহেল মিয়া, গাজীপুর জেলা লিগ্যাল এইডের প্রকল্প সমন্বয়কারী তরিকুল ইসলাম, উপজেলা লিগ্যাল এইডের ফিল্ড অফিসার শহিদুল ইসলামসহ শিক্ষক, ইমাম, ইপি সদস্য ,পিপিজে প্রকল্পের কর্মীবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ