News Bangla 24 BD | হরিণাকুন্ডুতে আগুনে পুড়লো পান বরজ, ক্ষতি ৪ কোটি! - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

হরিণাকুন্ডুতে আগুনে পুড়লো পান বরজ, ক্ষতি ৪ কোটি!


ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের শিতলী গ্রামের ৪৫ জন কৃষকের পান বরজে আগুনে লেগে ৭৫ বিঘা জমির পানক্ষেত পুড়ে ছাই হয়েছে। এতে আনুমানিক প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। রোববার বিকেলে এ আগুন জ্বলতে দেখে এলাকার শতশত পানচাষি একত্রে মিলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এমনকি মসজিদের মাইকে পন বরজে আগুন লাগার খবর প্রচার করলে এলাকাবাসি ও হরিণাকুন্ডুতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করা হয়। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে শিতলী গ্রামের প্রায় ৪৫ জন কৃষকের ৭৫ বিঘা জমির পানক্ষেত পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে হরিণাকুন্ডুতে ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ আয়ুব হোসেন চৌধুরী বলেন, পানক্ষেতে যাওয়ার কোন রাস্তা না থাকায় অনেক দেরী হয়ে গেছে। পরে কোন উপায়ন্ত না পেয়ে ফসলের মধ্যদিয়েই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করি। ক্ষতিগ্রস্থ পানচাষিরা হলেন, ইতাহার লস্কারের ছেলে ঝন্টু, আপিল উদ্দিনের ছেলে মতিয়ার রহমান, মোনারের ছেলে রতন আলী, সিরাজের ছেলে মশিউর রহমান, ফজলে করিমের ছেলে সিদ্দিক, গনিরদ্দির ছেলে সেলিম, কুরবান, সাকের আলীর ছেলে টুলুসহ ৪৫ জন কৃষকের পানক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্থ এক পানচাষি বলেন, আমারসহ আমাদের এলাকার পানচাষিরা সর্বশান্ত হয়ে গেল। সরকার যদি আমাদের পাশে না দাড়ায় তাহলে আমাদের পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবে না। আগুনের সংবাদ পেয়ে হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও কৃষি কর্মকর্তা হাফিজ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পানচাষিদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ