ঝিনাইদহে তিন গাঁজা পাচারকারী র্যাব ও ডিবি পুলিশের জালে
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে শনিবার জোবায়ের ও ইনতাজ আলী নামে দুই গাজা পাচারকারীকে গ্রেফতার করেছে। শনিবার ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের ভেটেরিনারি কলেজ এলাকা থেকে তাদের গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় দুই কেজি গাঁজা। জোবায়ের চুয়াডাঙ্গার আনোয়ারপুর গ্রামের আব্দুল মালেক ও ইনতাজ আলী দর্শনার হঠাৎপাড়ার আব্দুল হামিদের ছেলে। এদিকে মহেশপুরের মথুরানগর এলাকায় অভিযান চালিয়ে ঝিনাইদহ র্যাব কোটচাঁদপুরের লক্ষিকুন্ডু গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইকরাইল মন্ডলকে আটক করে। তার কাছ থেকে এক কেজি গাজা উদ্ধার করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 