News Bangla 24 BD | ঝিনাইদহে দুই ইউনিয়ন চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে ভাঙচুর ও লুটপাট! - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহে দুই ইউনিয়ন চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে ভাঙচুর ও লুটপাট!


ঝিনাইদহের নারিকেল বাড়িয়ায় দুই ইউনিয়ন চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় বাজারের ১৫টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি ছুড়ে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ২২ জনকে আটক করা হয়েছে। জানা গেছে, ঘোড়শাল ইউনিয়নের নারিকেলবাড়িয়া বাজারে একটি দোকানে কেরাম খেলছিল পার্শ্ববর্তী দোগাছী ইউনিয়নের বেড়পাড়া গ্রামের বিষুর ছেলে। খেলা শেষে নিজের পকেট থেকে টাকা বের করে গুনতে থাকে সে। এসময় নারিকেলবাড়িয়া গ্রামের বিপ্লব বলে, তুই এখানে টাকা গুনছিস কেনো? এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে দোগাছী ইউপি চেয়ারম্যান ইছাহাক জোয়ারদারের ছেলে তারিকসহ অন্তত ১০/১২ এসে ঘোড়শাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটনের সমর্থক বিপ্লবকে মারধর করে। ঘটনা জানতে পেরে ঘোড়শাল ইউপি চেয়ারম্যানের সমর্থকরা সেখানে হামলা চালায় এবং দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে। এ নিয়ে উভয় চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে রাত ১০টা পর্যন্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় নারিকেল বাড়িয়া ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক অমিত কুমার ও দুই কনস্টেবল আহত হয়েছেন। এদের মধ্যে বিপ্লব ও শাসুদ্দিন মন্ডলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি ছুড়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উভয় গ্রুপের ২২ জনকে আটক করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ