News Bangla 24 BD | উত্তরায় ১৫ বছর আটকে রেখে গৃহকর্মী নির্যাতন ও ধর্ষনের দায়ে গৃহকর্তি আটক ! - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

উত্তরায় ১৫ বছর আটকে রেখে গৃহকর্মী নির্যাতন ও ধর্ষনের দায়ে গৃহকর্তি আটক !


মো: রিপন হোসেন : রাজধানীর উত্তরায় পনের বছর আটকে রেখে গৃহকর্মীকে নির্যাতন ও ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
৭ ফের্রুয়ারী সকাল আনুমানিক ১০ টার দিকে উত্তরা পশ্চিম থানায় নির্যাতিতা নারী ঝুমা ছদ্দনাম (৩০) নিজে থানায় এসে অভিযোগ করলে গৃহকর্তি আলেয়া গেম (৪২) কে ১১নং সেক্টরের ৮ নং রোর্ডের ২৪ নং বাড়ির ৬ তলা থেকে তাকে আটক করে পুলিশ।

অভিযোগকারি জানায়,২০০০ সালের দিকে বরিশালের ভুলা থেকে পিতা মাতা হীন ঝুমা কে বাড়ির কাজের জন্য নিয়ে আসেন কাজী আনোয়ার হোসেনের স্ত্রী আলেয়া বেগম। আসার পর থেকেই নানারুপ প্রলোভনের মাধ্যমে গৃহকর্তা আনোয়ার তাকে নিয়মিত ধর্ষন করতে থাকে। ২০০১ সালের দিকে সে অন্তসত্তা হয়ে পড়লে তাকে (এমআরডিএন্ডসি) করে সন্তান নষ্ট করে দেয় আলেয়া বেগম। বাবা-মা নাথাকায় তার আর যাবার কোন জায়গা ছিলনা বিধায় বাধ্য হয়েই থাকতে হয় এই সংসারে। গত কয়েক বছর আগে আনোয়ার দম্পতির বিভাহ বিচ্ছেদহয়। স্বামী পরিত্যাক্তা আলেয়া তার যৌন খুধা নিবারনের জন্য নিয়মিত বাসায় পুরুষ মানুষ আনতেন। মাঝেমধ্যে খদ্দের এনে ঝুমাকে দিয়েও অনৈতিক কাজ করাতেন বলে সাংবাদিকদের জানান অভিযোগ কারি ঝুমা (ছদ্দনাম)। ঝুমা আরও জানায়, গত ১৫ বছরে তাকে একটি টাকাও বেতন দেয়নি,বরং কয়েক বছর আগে তাকে বিয়ে দিয়ে আবার বিভাহ বিচ্ছেদেও মাধ্যমে ফিরিয়ে আনেন আলেয়া। গত শুক্রবার ১ যুবককে বাসায এনে তার সাথে অনৈতিক কর্ম করে আলেয়া। বিষয়টি যেন তার ছেলেকে না বলে, আলেয়ার কথা নামানায় সেজন্য তাকে বেদম মার ধর করে বাড়িথেকে বের করেদেয়।
এই বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা প্রকৃয়াধীন বলে জানান, উত্তরা পশ্চিম থানার এস আই হাফিজুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ