কালিয়াকৈরে বদলি হওয়া শিক্ষকদের পূনর্বহালের দাবিতে মিছিল
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাভাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক একযুগে বদলি হওয়ায় তাদের পূনর্বহালের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবকেরা ক্লাশ বর্জন ও “নতুন শিক্ষক চাইনা আমাদের শিক্ষক ফিরিয়ে দাও” এ স্লোগানে মিছিল ও সমাবেশ করেছে ।
রোববার সকাল থেকে ক্লাশ বর্জন ও “নতুন শিক্ষক চাইনা আমাদের শিক্ষক ফিরিয়ে দাও” এ স্লোগানে মিছিল ও সমাবেশ করেছে ।
একাধিক সূত্রে জানা যায়, শাভাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে বিভিন্ন বিদ্যালয়ে বদলি করা হয়। বদলির খবর শিক্ষার্থী ও অভিবাকদের মাঝে ছড়িয়ে পরলে তারা প্রতিবাদ শুরু করে। রোববার সকালে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীরা তাদের পুরাতন শিক্ষকদের না দেখতে পেয়ে ক্লাশ বর্জন করে আমাদের শিক্ষক ফিরিয়ে দাও , নতুন শিক্ষক চাইনা এসব স্লোগান দিয়ে মিছিল করে। পরে দুপুরের দিকে অভিবাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের মাঠে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় বিদ্যালয় পরিদর্শন করতে আসা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলেরা বেগম তাদের শিক্ষক ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন বলে আশ্বস্থ করেন।
বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আকাশ, কাইফা, নাইম, প্রমি, রুহান জানায়, আমাদের আগের শিক্ষকরা অনেক ভাল। আমাদের অনেক আদর করে। আমরা নতুন শিক্ষক চাইনা। আমাদের শিক্ষক ফিরিয়ে দাও।
শারমিন আক্তার নামে এক অভিবাবক জানান, নতুন শিক্ষকদের সাথে মিশতে শিক্ষার্থদের অনেক সময় লাগবে। তাছাড়া যারা আগে ছিলেন তারা তো ভাল পাঠ দান করতো, শিক্ষার্থীদের সাথে মিশত। আমরা অভিবাবকরা তাদেরকেই ফেরত চাই।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিখা বিশ্বাষ বলেন, প্রশাসনিক অনেক ঝামেলা আছে, তাছাড়াও শিক্ষকরা ভাল পাঠ দান করতে পারত না। প্রাথমিক সমাপনী পরিক্ষায় ভাল ফলাফল করতে পারেনি। সেজন্য বদলি করা হয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 